মুক্তাগাছা থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা
মুক্তাগাছা থানা পরিদর্শন করেছেন, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, বিপিএম, পিপিএম।
বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে ১১মে-২০২৪ শনিবার সকাল ১০টায় মুক্তাগাছা থানায় পৌছলে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ ও অন্যান্ন অফিসারগন। এবং পুলিশ সুপারকে “গার্ড অব অনার” প্রদান করেন।
পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কৌশল বিনিময় করেন। বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমস্যা সমাধানের জন্য তাৎক্ষণিক বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
তিনি থানায় কর্মরত অফিসার ও ফোর্স-এর দৈনন্দিন কার্যক্রম, গুরুত্বপূর্ণ রেজিস্টার পর্যালোচনা, মালখানা, হাজতখানা, ব্যারাক, থানা প্রাঙ্গন এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, সরকারী অস্ত্র-গোলাবারুদ সরেজমিনে পরিদর্শন করেন। মুক্তাগাছা থানায় আগত সেবা প্রত্যাশীদের সেবার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে দিক-নির্দেশনাসহ ওয়ারেন্ট তামিল, মাদক বিরোধী অভিযান, থানা এলাকায় নিয়মিত টহল জোরদার এবং বিট পুলিশিং কার্যক্রম জোরদার করতে নির্দেশ প্রদান করে সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ শাহীনুল ইসলাম ফকির।
