ময়মনসিংহ রেঞ্জে এপ্রিল/২০২৪ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা বুধবার (১৫ মে) অনুষ্ঠিত হয়। সভায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম(বার),পিপিএম সভাপতিত্ব করেন।
ময়মনসিংহ রেঞ্জে এপ্রিল/২০২৪ মাসে বিভিন্ন ক্যাটাগরিতে অভিন্ন মানদন্ড ও মূল্যায়ন নীতিমালা অনুযায়ী শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করে সম্মাননা প্রদান করা হয়।

রেঞ্জের মাসিক পর্যালোচনা সভায় ময়মনসিংহ রেঞ্জে ময়মনসিংহ জেলা পুলিশ শ্রেষ্ঠত্ব স্বীকৃতি পেয়েছে।
পুরস্কার প্রাপ্ত অফিসারগন হলেন, শ্রেষ্ঠ পুলিশ সুপার স্বীকৃতি পেয়েছেন, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বিপিএম, পিপিএম ।

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ স্বীকৃতি পেয়েছেন , ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ মাইন উদ্দিন। শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বীকৃতি পেয়েছেন,ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন।

শ্রেষ্ঠ এসআই স্বীকৃতি পেয়েছেন,মুক্তাগাছা থানার এসআই মো: শাহীন মিয়া। শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার স্বীকৃতি পেয়েছেন, ঈশ্বরগঞ্জ থানার এস আই মোঃ আমিনুল ইসলাম। শ্রেষ্ঠ এএসআই স্বীকৃতি পেয়েছেন, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এএসআই মোঃ মাসুম রানা।
