ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) শনিবার(১৮ মে)বিকাল ৪টায় পলিটেকনিক এর পেছনে গংশার মোড় এলাকায় মাদক বিরুধী অভিযান চালিয়ে ২৫ গ্রাম হেরোইন সহ ৫জনকে গ্রেফতার করে ।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইন-চার্জ মোঃ ফারুক হোসেন দিক নির্দেশনায় মাদক বিরুধী অভিযান পরিচালনা করেন, এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ও ফোর্স ।
ডিবি পুলিশ সুত্র জানায়, অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানা এলাকার গংশার মোড় থেকে ২৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ১। হাসেম (৩৫), পিতা-মোঃ কাশেম সাং-মাসকান্দা গংসার মোড়, ২। মহর আলী (৩০), পিতা-মৃত রমজান আলী, সাং-আদর্শ কলোনীয় দৌলত মুন্সী রোড, ৩। মোঃ লিটন (৩৫), পিতা-মোঃ দুলাল, সাং-ভাবখালী কাঁচারী বাজার, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ৪। মোঃ রুবেল মিয়া (৩২), পিতা-মৃত আশরাফ আলী, সাং-ধামাইল, থানা-গফরগাঁও, ৫। মোঃ আঃ হান্নান (৩৭), পিতা-মৃত বাচ্চু মিয়া, সাং-বলাশপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।গ্রেফতারকৃত আসামি ১। হাসেম এর বিরুদ্ধে আরও ১০ টি মামলা রয়েছে। মহর আলী এর বিরুদ্ধে আরও ১০ টি মামলা রয়েছে । মোঃ লিটন এর বিরুদ্ধে আরও ৫ টি মামলা রয়েছে, মোঃ রুবেল মিয়া এর বিরুদ্ধে আরও ৩ টি মামলা রয়েছে। এবং মোঃ আঃ হান্নান এর বিরুদ্ধে আরও ৪টি মামলা রয়েছে ।
২৫ গ্রাম হেরোইন উদ্ধার বিষয়ে গ্রেফতারকৃত ৫ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু হয়েছে। সকল আসামীদের আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
