৬ষষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ময়মনসিংহের তিনটি উপজেলায় ভোটগ্রহণ শান্তিপুর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি ফলাফলে ময়মনসিংহ সদর উপজেলা চেয়ারম্যান পদে সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু সাঈদ দোয়াত-কলম প্রতীকে ৪৫ হাজার ৭১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান আশরাফ হোসাইন ঘোড়া প্রতীকে ৪০ হাজার ৫৫৭ ভোট পেয়েছেন।
মুক্তাগাছা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান পদে বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ মোটর সাইকেল প্রতীকে ৬৭ হাজার ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.আরব আলী দেয়াত-কলম প্রতীকে ১৮ হাজার ৭৩৮ ভোট পেয়েছেন।
গৌরীপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা আনারস প্রতীকে ৫৫ হাজার ৮৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোফাজ্জল হোসেন খান দোয়াত-কলম প্রতীকে ৪৭ হাজার ৯৬৭ ভোট পেয়েছেন ।
