ময়মনিসংহ কােতায়ালী মেডল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় (২২ মে) অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত আসামীসহ পৃথক অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ মাইন উদ্দিন’র নির্দেশনায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কয়েকটি টিম পৃথক অভিযান পরিচালনা করছে।
পৃথক অভিযানে এসআই আশিকুল হাসান সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালি মডেল থানার কলেজ রোডস্থ মীর বাড়ি এলাকার আবু তোহরের ছেলে মাদক মামলার আসামী ফয়সাল (২৪) গ্রেফতার করা হয়। এবং তার কাছ থেকে ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই টিটু সরকার সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান চালিয়ে শেরপুর জেলার নকলা থানার রেহাই অষ্টাধর শিকদার পাড়ার আকাব্বর আলীর ছেলে ভাসমান চোর চক্রের সদস্য এরশাদ আলী (৩৬) গ্রেফতার করা হয়।
এসআই ফারুক আহমেদ সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালি থানাধীন চরপাড়া নয়াপাড়া এলাকার মৃত আঃ বারেকের ছেলে তারেক মিয়া (৩০)কে গ্রেফতার করেন।
এসআই কামরুল হাসান সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালি থানাধীন কৃষ্টপুর এলাকার মৃত জাহাঙ্গীর এর ছেলে শান্ত (২০)কে এবং বলাশপুর এলাকার অনিল চন্দ্র দাসের ছেলে অয়ন চন্দ্র দাস(২০) কে গ্রেফতার করেন।
এছাড়াও এসআই আলী আকবর এবং এএসআই কাজল মিয়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত ২ জনকে গ্রেফতারী করেন।
গ্রেফতারকৃত আদালতের পরোয়ানাভুক্ত আসামী মোঃ তারিকুল ইসলাম (৫১), পিতা মোঃ ওয়াজ আলী, স্থায়ী : গ্রাম- কাউনিয়া (চানপুর), থানা-কােতায়ালী, জেলা -ময়মনিসংহ ।
গ্রেফতারকৃত সকল আসামীকে আদালনে প্রেরণ করা হয়েছে ।
