প্রতিবছর বর্ষা মৌসুম শুরু হলে সামান্য বৃষ্টিপাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের ধানহাটি সড়কে হাঁটু পরিমাণ পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতার করানে ধান বিক্রেতা ও ক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ দুর্ভোগ লাঘবে বাজারের ধানহাটি মোড় হতে সজীব এর দোকান পর্যন্ত হেরিং বন্ড রাস্তা উচু করে সংস্কারের কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৫ মে শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার ধানহাটি মোড়ের এ রাস্তা সংস্কারের কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।উপজেলার ইজারাকৃত ও খাস আদায়কৃত সমূহের ইজারালব্ধ আয়ের অংশ থেকে অর্থায়নে এ কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি)।উদ্বোধনী সুধী সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুল কবির, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিশ্ব জিৎ রায়, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো.শাহ আলম, সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদৎ হোসেন, সদস্য মোঃ জাহিদুল হক মনির প্রমুখ।
