ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি’র মাদক বিরুধী অব্যাহত অভিযানে ২৪মে শুক্রবার মাদক কারবারি মোঃ এরশাদ ওরফে টুকু কে এক(১) কেজি গাজাঁসহ গ্রেফতার করেছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সুত্র খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইন-চার্জ মোঃ ফারুক হোসেন’র নির্দেশে এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ২৪ মে শুক্রবার রাত সারে নয়টায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন বৈলর বড় পুকুরপাড় এলাকায় থেকে গৌরীপুর থানাধীন গুজিখা গ্রামের মৃত জয়নাল মিস্ত্রী’র ছেলে মাদক কারবারি মোঃ এরশাদ ওরফে টুকু(৪২) কে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে ।
গ্রেফতারকৃত আসামি মোঃ এরশাদ ওরফে টুকু দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে ।
এক(১)কেজি গাঁজা উদ্ধার বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা রুজু হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ ককরা হয়েছে বলে জানান ময়মনসিংহ গোয়েন্দা শাখ ।
