ময়মনসিংহে গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মাজেদা বেগম নামে এক গৃহবধূকে হত্যার চেষ্টা পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এব্যাপার পাগলা থানা অভিযোগ দায়ের করেছে ঘটনার শিকার মাজেদা বেগম ।
অভিযোগে জানাযায়, উপজেলার পাগলা থানা এলাকার দত্তের বাজার ইউনিয়নের ষৌলপুনিয়া গ্রামের সুরুজ মিয়ার স্ত্রী হাওয়া বেগম দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা সাথে জড়িত। হওয়া বেগমের মাদক ব্যবসার প্রতিবাদ করায় প্রতিবেশী নবী হোসেন ও তার স্ত্রী মাজেদা বেগমের সঙ্গে প্রায়ই বিবাদ হয়।
এ নিয়ে গত ২৩ মে সন্ধ্যায় মাজেদা বেগমকে মাদক ব্যবসায়ী হাওয়া বেগম তার স্বামী সুরুজ মিয়া,ছেলে সোহেল ও হাসান এবং মেয়ের জামাতা হৃদয় মিয়া হত্যার উদ্দেশ্যে তাকে বেদরক পিটিয়ে আহত করে। স্বজনরা খোঁজ পেয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গৃহবধূ মাজেদা বেগম জানান, হাওয়া ও তার স্বামী সুরুজ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। হাওয়া বেগম বিভিন্ন কৌশলে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে যাচ্ছে । মাদক ব্যবসার প্রতিবাদ করার কারণে হওয়া ও তার স্বামী সুরুজ মিয়া আমাকে হত্যার চেষ্টায় মারধর করেছে।
এবিষয়ে অভিযুক্ত হাওয়া বেগম বলেন, আমি কোন মাদক ব্যবসায় করি না। আমার স্বামী সুরুজ মিয়া মাঝে মধ্যে মাদক সেবন করে। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তারা নিজেরাই মাদক সেবনও ব্যবসার সাথে জড়িত।
পাগলা থানা ওসি খায়রুল বাসার জানান, হাওয়া বেগম মাদক ব্যবসায় করে কি না আমার জানা নেই। অভিযোগ পেয়েছি ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে তিনি জানান।
