অসুস্থ স্বেচ্ছাসেবক নেতা হাসনাত’র শয্যাপাশে কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিনসহ নেতৃবৃন্দ
ঢাকা জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আবুল হাসনাত আজাদ অসুস্থ হয়ে মিরপুর ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (১ জুন) দুপুরে অসুস্থ আবুল হাসনাত আজাদকে দেখতে যান জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ হেলাল উদ্দিন। তিনি দীর্ঘক্ষণ হাসনাতের শয্যাপাশে অবস্থান করেন এবং ডাক্তারের নিকট তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন।
এসময় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব এর সাথে ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন হাওলাদার নাসিম সহ মোঃ খোন্দকার আতাউর রহমান বিপ্লব ও মোঃ আজিজুল ইসলাম।
অসুস্থ আবুল হাসনাত আজাদ জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
