পানিতে ডুবে ৩শিশুর মৃত্যু
ময়মনসিংহে ফুলপুর উপজেলায় আপন ভাই-বোনসহ একই পরিবারের ৩ শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রূপসী ইউনিয়ন’র রামকৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত’রা হলেন, উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের মেয়ে সানিয়া(৮) ও ছেলে মেহেদী(৬) এবং মন্নাছ আলীর মেয়ে নূসরাত (৮)। নিহত ৩ শিশুর সম্পর্ক চাচাতো ভাই-বোন।
এলাকাবাসী জানান, আজ বিকেল ৪টার দিকে সানিয়া, নূসরাত ও মেহেদী একই গ্রামের খাঁ বাড়ির পুকুর পাড়ে খেজুর কুড়াতে যায় । এসময় পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়।
