রেল লাইনে হাত হারালো এক যুবক
ময়মনসিংহে আজ দুপুরে কেওয়াটখালী সংলগ্ন রেল লাইনে এক যুবকের দেহ থেকে হাত বিছিন্ন হওয়ার ঘটনাটি ঘটে ।
জানাযায়, বেলা ১২ ঘটিকায় দিকে ময়মনসিংহ থেকে জারিয়াগামী লোকাল ট্রেনটি শহরের কেওয়াটখালী রেলওয়ে ওভার ব্রীজের উপর দিয়ে যাওয়া সময় এক যাত্রী ট্রেন থেকে পরে হাত কেটে ছিন্নভিন্ন হয়ে যায়। আহত যাত্রীর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূূর্বধলা থানা জলিল মিয়ার ছেলে মোহন (২৫)।
পুলিশ আহতকে উদ্ধার করে দ্রুত জরুরী চিকিৎসা ব্যবস্থা গ্রহন এবং তার পরিবারের সাথে যোগাযোগ করেছেন।
এঘটনার সত্যতা নিশ্চিত করেন, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আনোয়ার হোসেন ।
