ময়মনসিংহে কোতোয়ালি পুলিশের অভিযানে চুরখাইয়ে চাঞ্চল্যকর হত্যাকান্ডের মুলহোতা রাজিব গ্রেফতার
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে চুরখাই উইনারপাড় এক নারী অর্ধগলিত লাশ উদ্ধারের ৫দিনের মধ্যে মুলহত্যাকারীকে সনাক্ত করে গ্রেফতার করেছে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ মাইন উদ্দিনের নির্দেশনা এসআই আনোয়ার হোসেন সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হন।
উল্লেখ্য, চলতি মাসে কোতোয়ালি থানা এলাকায় ৩ টি লাশ উদ্ধার হয়। এর মধ্যে ট্রলি ব্যাগে প্যাকেট করা চার খন্ডিত মৃতদেহসহ ২টি নারীর মৃতদেহের পরিচয় সনাক্তকরণের মাধ্যমে দ্রুত সময়ে মাঝে চাঞ্চল্যকর সবকয়টি হত্যাকান্ডের আসামীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে কোতোয়ালি পুলিশ ।
এইসকল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং দ্রুত সময়ে আসামীদের আইনের আওতায় আনা বিষয়ে জানতে চাইলে, পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, কোতোয়ালি মডেল থানার বিচক্ষণ অফিসার ইন-চার্জ মোহাম্মদ মাইন উদ্দিন দিকনির্দেশনা আমরা এসকল বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে না নিয়ে দ্বায়িত্ব এবং কর্তব্য মনে করি। যার ফলে আমাদের ভেতর কোন প্রকার চাপ সৃষ্টি হয় না। এবং স্বাভাবিক থাকার কারনে অসাভাবিক কাজ গুলো আমাদের কাছে সহজতর হয়ে উঠে । বিশেষ করে যেকোন অপরাধ নির্মুলে চ্যালেঞ্জিং চাপ তৈয়ার হলে স্বাভাবিক কাজটি অনেক সময় অস্বাভাবিক হয়ে উঠে, যার ফলে সফলতা পেতে বিলম্ব হয়। নিজেকে নরমাল রাখতে পারলে অনেক দিক থেকে সোর্স সৃষ্টি হয় ।
অপরদিকে নিয়মিত অভিযানে গেলো ২৪ ঘণ্টায় আদালতের পরোয়ানাভুক্ত ৬ জন পলাতক আসামী ও হত্যা মামলার আসামীসহ ১৫ জনকে গ্রেফতার করেছে ।
অভিযানকারী অফিসার’রা হলেন, এসআই আনোয়ার হোসেন সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চুরখাই উইনারপাড়ে হত্যাকান্ডের মুল আসামী মোঃ রাজিব (৩০), পিতা- মোঃ আব্দুল লতিফ ওরফে লতে, সাং-উইনারপাড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন। এসআই শুভ্র সাহা সংগীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মোঃ আল আমিন (২৮), পিতা-মোঃ আতর উদ্দিন, সাং-ধোপাখোলা ও ইমতিয়াজ আলিফ (১৯), পিতা-মোঃ সোহাগ, সাং-ধোপাখোলা, থানা-কোতোয়ালি মডেল থানা, এবং আমজাদ (৩২), পিতা-মঞ্জু মিয়া, সাং-বানিয়ানির চর, থানা-দেওয়ানগঞ্জ, জেলা-জামালপুর, এপি/সাং-বাঘমারা মেডিকেল গেইট, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

