ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি’র অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি হুমায়ুন মিয়াকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি’র অফিসার ইন-চার্জ মোঃ ফারুক হোসেন’র নির্দেশনায় এসআই শাহ্ মিনহাজ উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা রহমতপুর বাইপাস সড়কের মুজিব প্লাজা রাকিব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে সোমবার (২৪ জুন) রাত এগারো ঘটিকায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কোতোয়ালি থানার নিজকল্পা বাগেরকান্দা গ্রামের মৃত আঃ কাদের এর ছেলে মাদক ব্যবসায়ী হুমায়ুন মিয়া (৫০)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হুমায়ুন মিয়া দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। হুমায়ুন মিয়ার বিরুদ্ধে আরও ৩ টি মামলা রয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছেন।
উদ্ধারকৃত ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতারকৃত এক জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর জব্দ তালিকাসহ আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
