ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ ২৬ জুন বুধবার পৃথক দুইটি অভিযানে দুই কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তি অফিসার ইন-চার্জ মোঃ ফারুক হোসেন নির্দেশনায় ২৬ জুন বুধবার ডিবি’র পৃথক দুইটি চৌকস টিম অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।
এসআই মাহফুজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ময়মনসিংহ ভালুকা মডেল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ভান্ডাবর সাকিনস্থ ভালুকা সরকারী কলেজ গেইটের সামনে থেকে ২৬ জুন বুধবার ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ সাইফুল ইসলাম (৫০), পিতা-মোঃ মোরশেদ আলী, মাতা মৃতঃ হাজেরা খাতুন, সাং-মুন্সিরভিটা, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০২ টি মামলা আছে। অপর এক অভিযানে এসআই শেখ গোলাম মোস্তফা রুবেল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ফুলপুর থানাধীন অভিযান চালিয়ে বাঁশাটি কান্দাপাড়া সাকিনস্থ ওমর ফারুক এর মুদির দোকানের সামনে থেকে ২৬ জুন বুধবার রাতে ১কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। আনিজ্বল (৪০), পিতা-মৃতঃ আবুল কাশেম ওরফে বাক্কী মিয়া,সাং-সখল্যা, ২। মোঃ ইলিয়াছ মিয়া (২৬), পিতা-মোঃ রসুল আলী, ৩। মোঃ সুমন মিয়া (৩৮), পিতা-মৃতঃ মহর উদ্দিন, উভয় সাং-বাঁশাটি, সর্ব থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। গ্রেফতারকৃত আসামী আনিজ্বল(৪০) এর বিরুদ্ধে আরও ১টি মামলা রয়েছে।
উদ্ধারকৃত ২কেজি গাঁজাসহ এবং গ্রেফতারকৃত ৪ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানা ও ফুলপুর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে বলে জানান ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।
