ময়মনসিংহ ঢাকা মহাসড়কে ভালুকা সিডষ্টোর বাজার কাছে আজ ভোরে (২৯ জুন) ইউটার্ন নেওয়া ট্রাকের সাথে এনা পরিবহন বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোঃ স্বপন নামের বাস ড্রাইভার নিহত হন।
আজ শনিবার ভোরে (২৯ জুন) ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী এনা পরিবহনের বাসটি সিডষ্টোর বাজারের কাছে ঢালি বাড়ি মোড়ে ইউটার্নের সময় ট্রাকের সাথে এই সড়ক দুর্ঘটনা ঘটে। বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
জানাযায়, দুর্ঘটনাস্থলেই এনা পরিবহন ড্রাইভার মোঃ স্বপনের মর্মান্তিক মৃত্যু হয়েছেন। পুলিশ প্রশাসন এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন । দুর্ঘটনা কবলিত এনা পরিবহনটি ঢাকা মেট্রো ব- ১৪৯২৪২।
এই সড়ক দুর্ঘটনা হতাহতের তথ্যটি নিশ্চিত করেন, ভালুকা মডেল থানার অফিসার ইন-চার্জ শাহ কামাল আকন্দ ।
