ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক চারটি অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ১কেজি গাঁজা ও ৫ গ্রাম হেরোইনসহ ৬ জনকে গ্রেফতার করেছে।
জনগনের নিরাপত্তা এবং যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহম্মাদ ভুইয়া বিপিএম/পিপিএম এর সুদৃঢ় প্রদক্ষেপ বাস্তবায়নে জেলা গোয়েন্দা শাখা এবং জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্স নিরলস ভাবে দ্বায়িত্ব পালন করে যাচ্ছেন।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইন-চার্জ মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে ডিবি পুলিশের চৌকস টিম দিবারাত্রি অভিযান পরিচালনা করছে। গত শুক্রবার ২৮ জুন শুক্রবার ডিবির চারটি টিম পৃথক অভিযান পরিচালনা করেন। এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ফুলবাড়ীয়া থানাধীন আছিম উত্তর টানপাড়া সাকিনস্থ জনৈক মোঃ রফিকুল ইসলাম (৪০), পিতা-মোঃ হামেদ আলী এর চায়ের দোকানের সামনে থেকে গত ২৮ জুন রাত সারে এগারো ঘটিকায় ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ফুলবাড়িয়া থানা এলাকার বেতবাড়ী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ মোর্শেদ আলী (৪০) এবং একই থানার বাশদী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন (৪৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত ডিবি পুলিশ জানিয়েছেন। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে । গ্রেফতারকৃত আসামী মোঃ মোর্শেদ আলী (৪০) এর বিরুদ্ধে ৫টি এবং আসামী মোঃজসিম উদ্দিন (৪৫) এর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। টিম-২ দায়িত্বে থাকা এসআই এস.এম আব্দুল্লাহ আল মাহমুদ সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানাধীন দক্ষিণ পুখুরিয়া এলাকার গফরগাঁও টু শিবগঞ্জ গামী পাকা রাস্তায় ২৮ জুন রাত সারে সাতটায় ১৯.৩০ ঘটিকায় ১ কেজি গাঁজাসহ গফরগাঁও থানার ষোলহাসিয়া গ্রামের মৃত হাক্কি শেখ এর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ মজিবর রহমান (৪৫)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত। তার বিরুদ্ধে আরও ১২ টি মামলা বিচারাধীন রয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। টিম-৩ এর দায়িত্বে থাকা এসআই আলমগীর কবীর সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহের ত্রিশাল থানাধীন দরিরামপুর সাকিনস্থ মাদানী সিএনজি এন্ড ফিলিং স্টেশনের সামনে থেকে ২৮ জুন রাত দশটা পনের মিনিটের সময় ৬০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ত্রিশাল থানার বীররামপুর চরপাড়া গ্রামের মৃত আঃ রহমানের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রুবেল রানা (৩৩) ও গাজীপুর জেলার শ্রীপুর থানার নগর হাওয়া গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ মাসুম মিয়া (২৮)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীর মোঃ রুবেল রানা (৩৩)এর বিরুদ্ধে আরও ৬ টি মামলা বিচারাধীন রয়েছে । টিম-৪ এর দ্বায়িত্বে থাকা এসআই আল্লামা ইকবাল কবির সম্রাট সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন ময়মনসিংহ মহানগরীর ২০নং ওয়ার্ডের কেওয়াটখালী বাইপাস সংলগ্ন জনৈক আলম (৪০) এর মুদি দোকানের সামনে থেকে ২৮ জুন রাত দশটা পয়তাল্লিশের সময় ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম হেরোইনসহ কোতোয়ালি মডেল থানার কেওয়াটখালি আবাসন পল্লীর আব্দুল হাই এর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রুহুল আমিন (২৪)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে । গ্রেফতারকৃত আসামীর মোঃ রুবেল রানা (৩৩)এর বিরুদ্ধে আরও ১টি মামলা বিচারাধীন রয়েছে।
উদ্ধারকৃত ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১ কেজি গাঁজা ও ৫ গ্রাম হেরোইন উদ্ধার ও গ্রেফতারকৃত ৬ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল, গফরগাঁও, ফুলবাড়ীয় ও ত্রিশাল থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
