পটুয়াখালী জেলার ৩টি উপজেলার (দুমকি,পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জ) নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগনের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৩০ জুন রবিবার বিকালে বরিশাল বিভাগীয় কমিশনার অফিসের আয়োজনে বরিশাল শিল্পকলা একাডেমীতে পটুয়াখালী জেলার তিন উপজেলা সহ আরও ১০টি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বৃন্দদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় নবনির্বাচিত চেয়ারম্যান বৃন্দদের শপথ বাক্য পাঠ করান বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী, বরিশাল বিভাগীয় কমিশনার।
উক্ত সময় শপথ গ্রহণ করেন দুমকী উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাওসার আমিন হাওলাদার এবং পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ মাঈনুল ইসলাম রুবেল ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার। পটুয়াখালী সদর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম ও পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ হাসান সিকদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিমুল। মির্জাগঞ্জ উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিক এবং পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ ওমর ফারক শাওন ও মহিলা ভাইস চেয়ারম্যান হাচিনা বেগম। এছাড়াও অন্যান্ন আরও ১০ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানগন ।
শপথ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগের বিভিন্ন দপ্তরসহ পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীগন ও সাংবাদিকবৃন্দ।
