শেরপুর শহরস্থাল খোয়ারপাড় শাপলা চত্বর সংলগ্ন রশিদ স,মিল এর পাশ থেকে ভ্যানগাড়ি সহ পড়ে থাকা মোস্তাইন বিল্লাহ বেলাল নামের এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার।
মঙ্গলবার (২ জুলাই) সকাল শেরপুর শহরস্থাল খোয়ারপাড় শাপলা চত্বরে দক্ষিণে রশিদ স, মিল সংলগ্ন ঢাকাগামী মেইন রাস্তার পশ্চিম পাশে ভ্যানগাড়ি সহ মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
থাকাবস্থায় মোস্তাইন বিল্লাহ বেলাল নামের এক ব্যক্তির মরাদেহ উদ্ধার করেছে জেলা পুলিশ।
এসময় শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা বলেন, আমি ঘটনাটি বিষয়ে জানতে পেরেছি । আমার নির্দেশে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম ও সদর সার্কেল মোঃ সাইদুর রহমান এবং সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করে মরাদেহ উদ্ধার করেছে ।
মরদেহ উদ্ধারের বিষয় জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিক তদন্ত ও পোস্টমর্টেম রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহতের পরিবারের পক্ষ থেকে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার মাঝিরকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্ৰামের মৃত্যু শামসুল হক এর ছোট ছেলে মোস্তাইন বিল্লাহ (বেলাল) কালিবাড়ী বাজারে কাপড় ও মুরগির ব্যবসা করতেন। বেলাল দুই ছেলে সন্তানের জনক।
এব্যাপারে নিহত বেলালের স্ত্রী রোকসানা জানান, আমার স্বামী সপ্তাহে দুই দিন শেরপুর শহরস্থাল শেরীব্রীজপাড় মুরগি দিয়ে আসতো। আমার স্বামী সোমবার রাতে ৯ টার সময় বাড়ি থেকে মুরগি নিয়ে বের হয়, ফোনে চার্জ না থাকায় ফোনটি বাড়িতে রেখে যায়। আমি তার জন্য রাত ১১ টা পর্যন্ত অপেক্ষা করি, আমি আনুমানিক সকাল ১১ টার সময়ে লোকের মাধ্যমে জানতে পাই যে আমার স্বামীর লাশ শেরপুর সদর থানায় নিয়ে গেছে। আমি এর সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবি করছি।
এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক জানান, নিহত বেলালের স্ত্রী রোকসানা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলার আবেদন করেছেন। এ বিষয়ে পরবর্তী তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
