জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৯ বছরের সফল রাস্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ’র ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা ও সকল উপজেলা এবং পৌর জাতীয় পার্টি সহ তার অঙ্গ-সহযোগী সংগঠন গুলো দিনব্যাপী নানান আয়োজনে দিনটি পালন করেছে।
পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মসজিদ, মাদ্রসা এবং মাজার সহ বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দলীয় নেতা কমীরা পল্লীবন্ধু এরশাদ’র কর্মময় জীবন উপর স্মৃতিচারন করে আলোচনা সভা করেছেন।
ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম স্বপন মন্ডলের নেতৃত্বে ময়মনসিংহ জিরো পয়েন্টে বুড়াপীর মাজার শরীফের দিনব্যাপী কোরানখানী ও দোয়া মাহফিলের আয়োজন করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন, বুড়াপীর মাজার শরীফের খাদেম ক্বারী হাফেজ মোহাম্মদ সোলায়মান ।
ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি সদস্য বদিউজ্জামাল দুলাল ও সাইফুল ইসলাম সরকারের নেতৃত্বে মাদ্রাসা কোয়ার্টার রেলক্রসিং এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করেন। দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক মনির চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যান্য উপজেলা ন্যায় ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টি তার অবিন্যস্ত সকল ইউনিয়ন গুলোতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেন।
আজ ১৪ জুলাই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ’র ৫ম বার্ষিকী পালনের জন্য ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির আহবায়ক ফখরুল ইমাম ও সদস্য সচিব সালাহউদ্দিন মুক্তি জেলা অবিন্যস্ত সকল কমিটির নেতৃবৃন্দকে পরামর্শ দেন।
