ময়মনসিংহে কোটা আন্দোলনের হাজার হাজার শিক্ষার্থীরা প্রেকার্ড ফেস্টুন নিয়ে নগর জুড়ে বিক্ষোভ করেন এবং রেলপথ অবরোধ সহ আন্দোলনে নিহত ৬ শিক্ষার্থীর মাগফেরাত কামনায় গায়েবানা জানাযা অংশ নেন।
সকাল থেকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে ময়মনসিংহ রেলওয়ে চত্বরে অবস্থান নেন এবং রেলপথ অবরোধ করেন। দুপুর সাড়ে ১২ টায় রেলওয়ে চত্বর থেকে মিছিল নিয়ে টাউন হল মোড়ে জমায়েত হয়ে আন্দোলনে নিহত ৬ শিক্ষার্থীর আত্মার মাগফেরাত কামনায় গায়েবানা জানাযা অংশ নেন।
গায়েবানা জানাযা শেষে আন্দোলনকারীরা আনন্দ মোহন কলেজে মুখিযাত্রা করেন। এবং কলেজে প্রবেশ করতে চান। গেইট বন্ধ থাকায় আন্দোলনকারীরা কলেজ গেইট সহ আশপাশে ভাংচুর করেন। পরে সেখান ফিরে এসে নতুন বাজার রেলক্রসিং এলাকায় অবস্থান নেন।
