জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম আবু সাঈম দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় ২২ আগষ্ট বৃহস্পতিবার আনুমানিক সময় বেলা ১১:৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এস এম আবু সাঈম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। শোক বার্তায় তিনি বলেন, এস এম আবু সাঈম জাতীয় পার্টির একনিষ্ঠ দায়িত্বশীল পরিশ্রর্মী কর্মী ছিলেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপ এক শোক বার্তায় জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ মুজিবুল হক চুন্নু এস এম আবু সাঈম এর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) জাতীয় পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান এর স্বাক্ষরিত এক শোক বার্তায় নিশ্চিত করা হয়।
