ছবি : সংগৃহিত
ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) শাখা নগরীর রমেশ সেন রোড এলাকায় অভিযান চালিয়ে দুই (২০০) শত লিটার চুলাই মদ উদ্ধার করেছে । এবং ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছেন।
গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইন-চার্জ মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোহাম্মদ আশরাফুল আলম সংঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
সুত্র জানান, ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন রমেস সেন রোডস্থ পতিতা পল্লী মোঃ হিরু মিয়ার চারতলা বিশিষ্ট বাড়ীর নিচ তলার ভাড়াটিয়া মোঃ দেলোয়ার হোসেন ও জহুরুল ইসলাম এর ঘর থেকে ২০০ লিটার চুলাই মদ উদ্ধার করেন।
গ্রেফতার হওয়া দুই আসামী হলেন, ময়মনসিংহ কোতোয়ালি থানাধীন আকুয়া ফিরোজ লাইব্রেরী মোড় এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন (৪৩), ও ময়মনসিংহ কোতোয়ালি থানাধীন মাসকান্দা এলাকার মৃত-মিরাজ আলীর ছেলে মাদক ব্যবসায়ী জহুরুল ইসলাম (৪৯)।
গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে ডিবি পুলিশ জানানিয়েছেন। গ্রেফতার হওয়া আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
উদ্ধারকৃত ২০০ লিটার চুলাই মদসহ গ্রেফতারকৃত ২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়াল মডেল থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। সকল আসামী বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
