ময়মনসিংহ জেলা সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উৎসব উৎযাপন উপলক্ষে পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারি, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি ও সেক্রেটারি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় করেন পুলিশ সুপার জনাব মোঃ আজিজুল ইসলাম।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মোহাম্মদ রায়হানুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিঃ পুলিশ সুপার প্রশাসন ও অর্থ, ময়মনসিংহ, মোঃ শামীম হোসেন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), ময়মনসিংহ এবং পূজা উদযাপন কমিটির অ্যাডভোকেট রাখাল চন্দ্র সরকার, অ্যাডভোকেট তপন দে, শংকর সাহা, চঞ্চল সাহা, সংগ্রাম বর্মন ও বিলাস পাল উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং পূজা চলাকালীন সময় যাতে শান্তিপূর্ণভাবে উৎসব উৎযাপন করতে পারেন সেই বিষয়ে পুলিশের সার্বিক সহযোগিতার দাবি জানান।
মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপে যে সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রতিমা তৈরীর স্থানে নিরাপত্তা, বিট পুলিশিং এর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা (সাদা পোষাকে), পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে, অধিক গুরুত্বপূর্ণ ২৭৩ টি পূজামন্ডপ স্থানে পুলিশ ও আনসার ডিউটিতে নিয়োজিত থাকবে, গুরুত্বপূর্ণ ৩৬৮ টি পূজামন্ডপ রয়েছে। ৮১২ টি সাধারণ পূজামন্ডপ রয়েছে । নিরাপত্তার জন্য এলাকা ভিত্তিক মোবাইল টিমের পাশাপাশি এলাকা ভিত্তিক হোন্ডা মোবাইল টিম ডিউটিতে নিয়োজিত থাকবে। ডিবি পুলিশের ৫টি টিম নিরাপত্তার জন্য সার্বক্ষণিক কাজ করবে। বিসর্জনের জন্য প্রতিমা বহনের পৃথক রোড নিশ্চিত৷ ট্রাফিকের জনবল বৃদ্ধি করা হবে (র্যালীর মোড় হয়ে জিরো পয়েন্ট হয়ে গুদারাঘাট বিসর্জন)। বিসর্জনের দিন নদীতে পুলিশের নৌ টহলে ব্যবস্থা রাখা হবে। দূর্ঘটনা এড়াতে ডুবুরী/ফাঁয়ার সার্ভিস এর টিম কাজ করবে। প্রতিটি থানায় পুলিশের কন্ট্রোল রুমের ব্যবস্থা রাখা হবে। ছিনতাই এড়াতে সাদা পোষাকে পুলিশ কাজ করবে। পূজামন্ডপে নিরাপত্তার জন্য নারী পুলিশ, সাইবার মনিটরিং টিম কাজ করবে। সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করা হবে। পূজামন্ডপে সাধারণ মানুষের চলাচলের জন্য শহর এলাকায় ফুটপাত বন্ধ থাকবে। পূজা উপলক্ষে মার্কেট গুলোতে কেনা-বেচা ভিড়ের মধ্যে ছিনতাই এবং চুরি দমনে পুলিশী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পূজার সময় পুলিশ কন্ট্রোল রুম হতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর ব্যবস্থা করা হবে।
