শেরপুর জেলায় আসন্ন শারদীয় দূর্গাপূজায় নির্বিঘ্নে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে শেরপুর জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে জেলা পুলিশ কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। এ সময় শারদীয় দূর্গাপূজা উদযাপন কমিটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা , সুধীজন সহ প্রশাসনের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
