দুমকি সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দুমকি উপজেলা শিক্ষক সমিতি ফেডারেশন ও স্কুল-কলেজ শিক্ষক সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন খান এর অকাল মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে দুমকি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুমকি উপজেলা শিক্ষক সমিতি ফেডারেশন ও স্কুল কলেজ শিক্ষক সমন্বয় কমিটির নেতৃবৃন্দের আয়োজনে এ দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়। দোয়া ও শোকসভায় মরহুম জাকির হোসেন খান এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ, দুমকি থানার অফিসার ইনচার্জ ফিরোজ আহম্মেদ, দুমকি উপজেলা শিক্ষা অফিসার, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার আলী মৃধা, বরিশাল বিভাগীয় শিক্ষক সমিতির সভাপতি, পটুয়াখালী জেলা শিক্ষক সমিতির সভাপতি, উপজেলা শিক্ষক সমিতি ও স্কুল কলেজ শিক্ষক সমন্বয় কমিটির সকল নেতৃবৃন্দ এবং শিক্ষকমণ্ডলী, শুভাকাঙ্ক্ষীসহ মরহুম জাকির হোসেন খান এর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবারের তথ্যানুযায়ী সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন খান গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল হার্ট অ্যাটাক করলে সাথে সাথে তাকে স্থানীয় দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী সরকারি হসপিটালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ সেপ্টেম্বর শুক্রবার রাত ১১.৪০ মিনিটের সময় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন ।
