সীমান্তবর্তী উপজেলা বিভিন্ন পথে চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা জোরদার করে নিয়মিত অভিযানে গত মঙ্গলবার (৮ অক্টোবর) অবৈধভাবে নিয়ে আসা পিক-আপ বুজাই ৫০ পিছ ভারতীয় কম্বল সহ ৩ জন চোরাচালান কারবারিকে গ্রেফতার করেছে ময়মনসিংহ ডিবি পুলিশ।
সুত্র জানান, ময়মনসিংহ ডিবি পুলিশের অফিসার ইন-চার্জ মোঃ সহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ টু ঢাকা মহাসড়কে শম্ভুগঞ্জ টোল প্লাজার সংলগ্ন মোস্ত মিয়ার গাড়ীর গ্যারেজ এর সামনে থেকে গত মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা ১টি কার্ভাড ভ্যান বোঝাইকৃত ৫০ টি ভারতীয় কম্বলসহ হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে চোরাকারবারি মোঃ আব্দুল্লাহ আল মামুন (৩১), শেরপুর সদর থানার সুর্যদ্দী গ্রামের মোঃ খোশ মাহমুদ এর ছেলে মোঃ আঃ আওয়াল (২৫),ও একই থানার বাটপাড়া গ্রামের মোঃ আঃ মালেকের ছেলে চোরাকারবারি মোঃ নজরুল ইসলাম (২৫) কে গ্রেফতার করেন।
অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ভারতীয় কম্বল চোরাচালান ব্যবসার সাথে জড়িত এ চক্রের অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ডিবি পুলিশ।
উদ্ধারকৃত কার্ভাড ভ্যান বুঝাই ৫০ পিছ ভারতীয় কম্বল উদ্ধার বিষয়ে গ্রেফতারকৃত ৩ জনকে আসামী করে কোতোয়ালী মডেল মামলা দায়ের করা হয়েছে। জব্দ তালিকা সহ গ্রেফতারকৃত ৩ জন আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।
