ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা এলাকায় স্বপন ভদ্র (৫৫) নামের এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জানাযায়, নিহত স্বপন ভদ্র তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। তিনি পরিবার নিয়ে সদর উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। সাংবাদিক স্বপন ভদ্র তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি দ্বায়িত্ব পালন করেন। তিনি স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত ছিলেন।
বিষয়টি সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়ে নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। তবে কেন বা কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে । জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানান।
