ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের নিয়মিত অভিযানে আদালতে পরোয়ানাসহ ভিন্ন অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম সফিক এর নির্দেশে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এসআই (নিঃ) টিটু সরকার সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান চালিয়ে বয়ড়া পাগলা বাজার ফকির বাড়ির শামছুদ্দিন ফকিরের ছেলে চুরি মামলার আসামী মিলন ফকির (২৪)কে গ্রেফতার করেন।
এছাড়াও এএসআই ফরহাদ হোসেন ও এএসআই সোহরাব হোসেন থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে সিআর বডি তামিল করেন। কোতোয়ালি থানার ৬ নং চরঈশ্বরদিয়া বাজিতপুর গ্রামের মোঃ লুৎফর রহমান সরকারের ছেলে মোঃ শাহীন সরকার(প্রোঃ রাজ এন্টার প্রাইজ) গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
