পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় পায়রা নদীতে মা ইলিশ শিকারের দায়ে প্রায় ৯ হাজার মিটার জাল ও ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস অফিস।
বুধবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এর নির্দেশে উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মশিউর রহমানের নেতৃত্বে অভিযান চালান দুমকী থানা পুলিশ ও উপজেলা মৎস্য অফিস।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মা ইলিশ মাছ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করে দুমকী উপজেলার পায়রা নদীতে ইলিশ শিকারে নামেন অসাধু জেলেরা । এমন খবরে বুধবার সকাল থেকে পায়রা নদীতে পাতাবুনিয়া এলাকায় অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মীরা।
এ সময় নদীতে ইলিশ শিকারে ব্যবহৃত আনুমানিক ৯ হাজার মিটার জাল ও ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
