পটুয়াখালী দুমকি উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুমকি উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা জামায়েত ইসলামী ।
দুমকি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ জালাল উদ্দিন খান এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ মাসুদ রানা সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোঃ আলতাফ হোসাইন, উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা মোঃ আবুল খায়ের, ঢাকা জামায়াত ইসলামীর শ্রমিক জোটের নেতা মোঃ সিদ্দিকুর রহমান, দুমকি প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন হাওলাদার, দুমকি প্রেসক্লাবের সহ-সভাপতি মামুন খান ফারুকী, সাংবাদিক হারুন অর রশিদ, দেলোয়ার হোসেন, সাইদুর রহমান ও আল ফাহাদ প্রমুখ।
সভায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ সরকারের জুলুম, অত্যাচার ও নির্যাতনে বিগত ১৬ বছর জামায়াতে ইসলামীর হাজার হাজার নেতা কর্মী ঠিকমত বাড়িতে ঘুমাতে পারেনি। তাদের বিভিন্ন হয়রানিমুলক মিথ্যা মামলায় জড়িয়েছে অমানুষিক নির্যাতন করা হয়েছে। জামায়াত ইসলামী ১৯৪১ সালে থেকে শুরু করে আজ অব্দি নিয়ম শৃঙ্খলা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জামায়াত ইসলামী মানুষের কল্যাণে কাজ করে। কোন মানুষ বলতে পারবে না, জামায়াত অনিয়মের কোন কাজ করছে। স্বাধীনতা পরবর্তী আমরা যারা জামায়াত শিবির করি, তারা ছোট ছিলাম তারা রাজাকার নয়। জামায়াতে ইসলামী একটি ইসলামিক রাজনৈতিক দল। জামায়াত ইসলামী যারা করেম, তারা প্রত্যেকে নিয়ম শৃঙ্খলা মেনে চলে।
সাংবাদিকদের উদ্দেশ্যে জামায়াত নেতারা আরো বলেন, প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশ জামায়াত ইসলামী করে না। সাংবাদিক বন্ধুগণ আপনারা আমাদের ভুলত্রুটি তুলে ধরবেন। তাতে আমরা খুশি হবো।
সভায় ৫ আগস্ট এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র, যুবক, শিশু, বৃদ্ধ ও মহিলা যারা নিহত হয়েছেন, তাদের রুহের মাগফেরাত কামনা করেন। এবং দুমকি উপজেলায় যারা আন্দোলনে মারা গেছেন সেসকল নিহত পরিবারকে আর্থিক সহায়তা করেছেন জামায়াত ।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন দুমকি উপজেলার প্রতি ইউনিয়নের জামায়াতের সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
