ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ ও র্যাব-১৪ এর অভিযানকারী টিম গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মহানগর ও ময়মনসিংহ সদর উপজেলায় অভিযান চালিয়ে আদালতের পরোয়ানা ও মাদক কারবারি সহ ৮ জনকে গ্রেফতার করেছে।
কোতোয়ালি পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এসআই মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অপহরন মামলার আসামী ১। মোঃ অনিক মিয়া (২২), পিতা- মোঃ আবুল কালাম, সাং- দাপুনিয়া বাজার কাঠগোলা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ গ্রেফতার করেন।
র্যাব-১৪ এর অভিযানকারী টিম কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামী ১। মোঃ শাকিল মিয়ায় ১১), পিতা-মৃত জাবেদ আলী, সাং-পারাটুঙ্গি, থানা- মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ১৯০ পিস টেপেন্ডা ট্যাবলেট উদ্ধার করেন।
র্যাব-১৪ অপর এক অভিযানে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ সাব্বির মিয়া (২৭), পিতামৃত-চাঁন মিয়া @ সেন্টু মিয়া, সাং: চরপাড়া কফিক্ষেত ও মোঃ হুমায়ুন (৪০), পিতা: মৃত কাশেম মিয়া, সাং-চরপাড়া, উভয় থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হইতে ১টি চাকু ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পৃথক অভিযানে এসআই কুমোদলাল দাস সঙ্গীয় ফোর্স অন্যান্য মামলার আসামী ১। মোঃ আকাশ (২৪), পিতামৃত-মোয়াজ্জেম হোসেন, সাং-বন্দেরবাড়ী, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর, এপি/সাং-বেপারী পাড়া, থানা-কুলিয়ারচর, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করেন।
ইহাছাড়াও এসআই আঃ কাদের, এএসআই হুমায়ুন কবির, এএসআই আবুল হোসেন প্রত্যেকে থানা এলাকায় অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩ জনকে গ্রেফতার করেন ।
আদালতের গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীরা হলেন, ১/ মোঃ সাইদুল, পিতা-মোঃ জংশেদ আলী, গ্রাম- দিঘার কান্দা, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ। ২/ মেরাজ আলী, পিতা-মৃত: আব্দুল মজিদ,সাং: ইটাখোলা রোড ৫নং ওয়ার্ড ময়মনসিংহ সিটি কর্পোরেশন, থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ। ৩/ মোঃ মঞ্জুরুল হোসেন (৩৫), পিতা-মৃতঃ আঃ বারী, গ্রাম- দাপুনিয়া (ভাটি দাপুনিয়া কলাপাড়া) , থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ।
গ্রেফতারকৃত সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
