ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় হত্যা ও আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পৃথক মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে ফুলবাড়িয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাতে এস আই লিটন সঙ্গীয় অফিসার অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি সুরুজমিয়া (৩৫)কে গ্রেফতার করেন। সুরুজ মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।
পৃথক অভিযানে এএসআই মোয়াজ্জেম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে দেওখোলা বাজার এলাকা থেকে আদালতের গ্রেফতারী পরোয়ানা ভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সাত্তার (৫০) কে গ্রেফতার করেন।
এবিষয়ে ফুলবাড়িয়া থানার অফিসার ইন-চার্জ রুকনুজ্জামান বলেন, হত্যা মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। সকল আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
