ময়মনসিংহ মহানগর ও সদর উপজেলা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে কোতোয়ালী মডেল থানা পুলিশ মাদক ও অন্যান্য অপরাধ নির্মুলে অব্যাহত সাড়াশি অভিযানে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ও মাদক কারবারি সহ ১০ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সুত্র জানান, গেলো ২৪ ঘন্টায় (২৬ অক্টোবর) ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ ময়মনসিংহ সদর উপজেলা ও নগরীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে ১০জনকে ভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়।
পৃথক অভিযান এসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামী মোঃ শাকিব হোসেন (১৯), পিতা- নজরুল হোসেন, সাং-ঘাগড়া কসাই বাড়ী ও শাখাওয়াত হোসেন (৩০), পিতা-আব্দুস সাত্তার, সাং- দাপুনিয়া বাজার, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত দু-জনের কাছ থেকে নেশার কাজে ব্যবহৃত ৪০ পিস ইনজেকশন উদ্ধার করেন। এসআই জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী সুজিত দাস (৪০), পিতা মৃত নরেন্দ্র চন্দ্র দাস, সাং-বারই, পোঃ আহাম্মদবাড়ী, থানা-ত্রিশাল, এপি/সাং-মিলকান ট্রেডিং, বড় বাজার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ থেকে গ্রেফতার করেন। এসআই আব্দুল হাই সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী মোঃ জামাল হোসেন (৪৮), পিতা-মৃতঃ কালাচান বেপারী, ঠিকানা: স্থায়ী: (১৩/ই পুরোহিতপাড়া (ব্রাহ্মপল্লী),) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহকে গ্রেফতার করেন। এসআই আবু তাহের সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মৃত্যুদন্ডপ্রাপ্ত বন্দি নং-৬০৩০/এ উজ্জল খান (২৯), পিতা- শুক্কুর খান, সাং- রকেট বিড়ি রোড, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুরকে গ্রেফতার করেন। এএসআই সাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১/ মোঃ ফারুক (৩০), পিতামৃত-আঃ রউফ ব্যাপারী, সাং-হোসেন্দী, থানা-গজারিয়া, জেলা-মুন্সীগঞ্জ, ২/ মোঃ সুজন মিয়া (২৩), পিতামৃত-জয়নাল আবেদীন, সাং-সুহিলা উত্তর পাড়া, থানা-কোতোয়ালী, ৩/ মোঃ জাহাঙ্গীর আলম (২৮), পিতামৃত-আঃ কাদির, সাং-তসরা, থানা-নান্দাইল, উভয় জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এছাড়াও এএসআই রজব আলী ও এএসআই মাসুম রানা সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানা (১টি জিআর সাজা ও ১টি সিআর বডি) তামিল করেন।আদালতের পরোয়ানাভূক্ত আসামীরা হলো, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন কৃষ্টপুর এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে মোশারফ ওরফে ক্বারী (৩০), ও ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানাধীন আদমজী (৮২ নং জেসি গুহ রোড) এলাকার মৃত আবু তাহের বাবুল এর ছেলে মোঃ তানভীর তাহের সৌরভ (৩০)।
কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো: সাইফুল ইসলাম জানান, সাধারন মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে । এবং গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
