ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৫ ও ৩২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাবাস ও সাগরকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) শাখা।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইন-চার্জ মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম এর নির্দেশনায় কক্সবাজারে অভিযান চালান।
কক্সবাজারে অভিযান চালিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৫ ও ৩২ নং ওয়ার্ডে সাবেক দুই কাউন্সিলর, একাধিক মামলার আসামী সাগর ও সাবাসকে আটক করতে সক্ষম হন ডিবি পুলিশ।
মসিকের ৩২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের কৃষি সমবায় বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক সাগর এবং মসিকের ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর উমর ফারুক সাবাস কে গ্রেফতারের পর ময়মনসিংহ নিয়ে আসা হয়েছে ।
গ্রেফতারকৃত সাবেক দুই কাউন্সিলর ময়মনসিংহ জেলা গেয়েন্দা (ডিবি) শাখার হেফাজতে রয়েছে বলে ডিবি সুত্র জানিয়েছেন ৷
