ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের নিয়মিত অভিযানে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি সহ ৪ জনকে পৃথক অপরাধে গ্রেফতার হয়।
গেলো ২৪ ঘন্টায় (২৮-অক্টোবর) কোতোয়ালী মডেল থানা পুলিশের কয়েকটি টিম পৃথক পৃথক এলাকায় অভিযান পরিচালনা করেন, এসআই আব্দুল হক সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহ মহানগর যুবলীগের আহবায়ক শাহিনুরের ভগ্নিপতি ও নগরীর মোড়ল পাড়া মৃত নুরুল ইসলাম এর ছেলে অন্যান্য মামলার আসামী মোঃ আনোয়ারুল ইসলাম ডানু (৫৫)কে গ্রেফতার করেছেন।
এসআই এসআই গোলাম রব্বানী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামী ১/ মোঃ খায়রুল ইসলাম (৩৪), পিতা- মোঃ আব্দুল গফুর, গ্রাম:- দিঘারকান্দা ফিসারী রোড, আমলীতলা, ২/ মোঃ আক্রাম শেখ (৪০), পিতা-মৃত লেবু শেখ, সাং- আকুয়া মোড়লপাড়া (সরদার বাড়ী মসজিদের পাশে), উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এএসআই লাল মিয়া সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মোঃ কবির (৩৫),পিতা-মোঃ আব্দুর রহমান,সাং-কালিকাপুর থানা-কোতোয়ালী জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন।
কোতোয়ালি মডেল থানা অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান অভিযানে গ্রেফতার হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সকল আসামীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
