রাজনৈতিক আদর্শেকে গুরুত্ব দিয়ে নিজ এলাকা থেকে শুরু করে কেন্দ্রীয় রাজনীতির সাথে নিরলস ভাবে দ্বায়িত্ব পালন করায় জামালপুরের কৃতি-সন্তান লিপটনকে জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।
বুধবার (৪-ডিসেম্বর) এক সাংগঠনিক আদেশে জাতীয় পার্টির গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে মীর সামশুল আলম লিপটন কে জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ প্রদান করেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান আদেশে উল্লেখ্য করেন, আমি বিশ্বাস করি, উক্ত পদে থেকে মীর সামশুল আলম লিপটন জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য বলিষ্ঠ এবং দ্বায়িত্বশীল ভূমিকা রাখবে।
মীর সামশুল আলম লিপটনকে পার্টির সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগ দেওয়ায় জামালপুর থেকে কেন্দ্রীয় রাজনীতির সাথে জড়িত জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় পার্টির চেয়ারম্যানের সিন্ধান্তেকে স্বাগত জানিয়েছেন। অপর দিকে জামালপুর জেলায় নেতা কর্মীরা মিষ্টি বিতরণ করেন।
