ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও সদর উপজেলাধীন এলাকায় কোতোয়ালী মডেল থানা পুলিশের কয়েকটি টিম পৃথক অভিযান চালিয়ে গেলো ২৪ ঘন্টায় ভিন্ন ভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় ১৫ জনকে গ্রেপ্তার।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে অপরাধী গোষ্ঠী কোন ভাবেই যেন সংঘঠিত হতে না পারে, সেই দিক বিবেচনা করেই পুলিশ অভিযান জোরদার করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে কোতোয়ালি মডেল থানার সকল অফিসার এবং ফোর্স নিরলস ভাবে দ্বায়িত্ব পালন যাচ্ছে। তারই দ্বারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় ১৫ জন আসামী গ্রেফতার করা হয়।
তিনি জানান, পৃথক অভিযানে কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক সজিব কুমার বাড়ৈই সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১/ মোঃ আবু তাহের (৪২), পিতা- মৃত সিদ্দিকুর রহমান, সাং- চন্দ্রপুর, থানা- ফুলপুর, এ/পি- দিঘারকান্দা (শান্তিনগর), থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ, ২/ মোঃ জসিম (২৪), পিতা- মুসলিম উদ্দিন, সাং- রাধাকানাই, থানা-ফুলবাড়িয়া, জেলা- ময়মনসিংহ, ৩/ লিটন (২৪), পিতা- ফজুল, সাং- কালীবাড়ী পুরাতন গুদারাঘাট, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ, ৪/ জনি দেবনাথ (১৯), পিতা- রবি দেবনাথ, সাং- সাখুয়াই, থানা- হালুয়াঘাট, এ/পি- র্যালির মোড়, থানা-কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন চরঈশ্বরদিয়া সাকিনস্থ ব্রহ্মপুত্র নদের পাড় থেকে গ্রেপ্তার করেন।
এসআই মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১/ সাহিদ (২৮), পিতা-আব্দুল মালেক, ২/ উজ্জল (২৮), পিতা-আব্দুল খালেক, উভয় সাং-চুরখাই উইনারপাড়, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন চুরখাই উইনারপাড় এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই নাহিদ পারভেজ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১/ জাকির হোসাইন (২৬), পিতা: নেওয়া, ২/ শাহীন মিয়া (৩৫), পিতা: নেওয়াজ আলী, মাতা: বেদেনা বেগম, উভয় সাং- ১৫নং ওয়ার্ড, মাসকান্দা গণশার মোড় গোরস্তান রোড, থানা: কোতোয়ালী, জেলা: ময়মনসিংহ ৩/ আবু সাইদ (১৫), পিতা: মোঃ শাহীন, সাং- মাসকান্দা গণশার মোড়, থানা: কোতোয়ালী মডেল, জেলা: ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন মাসকান্দা এলাকা থেকে গ্রেফতার করেন।
এসআই সোহেল রানা সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১/ মোঃ মোক্তার (৫০), পিতা- মৃত সায়েদ মোল্লা, মাতা- সায়মুন বেগম, সাং- আকুয়া মুড়লপাড়া, ২/ মোঃ বাবু (২৮), পিতা- মৃত মোহাম্মদ আলী সেলিম, সাং- আকুয়া, উভয়থানা কোতোয়ালী মডেল, জেলা – ময়মনসিংহকে গ্রেপ্তার করেন।
এসআই মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী কামাল আহম্মেদ (৫০), পিতা-শামসুল হক, সাং-বিলপাড় ধানীখোলা, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই অসীম কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মোঃ কামরুল হাসান(২২), পিতা-নাসির উদ্দিন বেপারী, সাং-চাঁনপুর, ডাকঘর-দিঘিরপাড়, থানা- বাজিতপুর, জেলা–কিশোরগঞ্জ কে গ্রেপ্তার করেন।
এসআই মাসুম রানা এবং এসআই সাজেদুল ইসলাম থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ১টি জিআর সাজা ও ১টি সিআর সাজা পরোয়ানা ভূক্ত আসামীদের গ্রেপ্তার করেন।
আদালতের জিআর পরোয়ানা ভূক্ত আসামীরা হলেন, ১/ মোঃ আলামিন (৩৭), পিতা-মৃতঃ চান মিয়া, সাং- ভাটি কাশর , থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ। ২/ মোছাঃ রহিমা বেগম, পিতা-মোঃ আব্দুল বারেক মন্ডল, গ্রাম- চর নিলক্ষীয়া, থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ।
কোতোয়ালী মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম এবিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
