মহান স্বাধীনতা যুদ্ধে অন্যতম সংগঠক বীরমুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমকে নিয়ে সফিপুর উপজেলা বিএনপি’র সভাপতি শাহজাহান সাজুর অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ময়মনসিংহ জেলা কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ছোট বাজারে এক মিডিয়া হাউজে এই সংবাদ সন্মেলন আয়োজন হয়।
সংবাদ সন্মেলনে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ড.পরেশ চন্দ্র মোদক, ময়মনসিংহ জেলার সাবেক আহ্বায়ক যুব আন্দোলন দীপক দে ও সাধারণ সম্পাদক শাহীনুর রহমান। উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা কৃষক শ্রমিক জনতা লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবাদ সন্মেলনে নেতৃবৃন্দ কুরুচিপূর্ণ বক্তব্যের কঠোর ভাষায় নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আরও বলেন, আশাকরি বহুদলীয় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে বিএনপি এঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন।
