ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় চোরাচালান রোধে থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মদ ও ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক চোরাচালান কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে ।
মঙ্গলবার (২৪-ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানাধীন নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭৩ বোতল ভারতীয় মদ ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহিন মিয়া ও মোঃ আল-আমিন নামের দুইজন মাদক চোরাচালান কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে সত্যতা নিশ্চিত করে ধোবাউড়া থানার অফিসার ইন-চার্জ আল মামুন সরকার জানান, মঙ্গলবার (২৪-ডিসেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিলন মিয়া, এএসআই মোঃ ইমদাদুল হক, এএসআই সুমনুর রহমান ও কং মোঃ শাহজাহান আলম পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে অত্র থানাধীন নয়াপাড়া এলাকার জনৈক মোঃ আশরাফুল এর বসত ঘর থেকে মোঃ আল-আমিন(২৮)-কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। অপর অভিযানে সিঙ্গুরা এলাকার জনৈক আজিম উদ্দিন এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে শাহিন মিয়া (২৮)-কে ৭৩ বোতল ভারতীয় মদ সহ গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত চোরাচালান কারবারিরা হলেন, ধোবাউড়া উপজেলার কড়ইগড়া গ্রামের মোঃ জালাল উদ্দিন এর ছেলে মোঃ আল-আমিন (২৮)।
অপরজন হলেন, একই উপজেলার কালিকাবাড়ি গ্রামের মৃত মতিউর রহমান এর ছেলে শাহিন মিয়া(২৮)।
গ্রেফতারকৃত মাদক চোরাচালান কারবারি আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং আসামীদের বিজ্ঞ আদালতে কাছে সোপর্দ করা হয়েছে।
