ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় পৃথক অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানা অফিসার ইন-চার্জ মোঃ সফিকুল ইসলাম খান গ্রেপ্তার হওয়া ৪ আসামীর বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, এসআই মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী আবু সায়েম সওদাগর (২৬), পিতামৃত-ইমান আলী ফকির, সাং-চর কালিবাড়ী, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহকে চায়না মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেন। এবং মোস্তাফিজুর রহমান সোহেল (৩৫), ০৫নং সিরতা ইউনিয়নের ০৪নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি, পিতামৃত- নজরুল ইসলাম, সাং-চর খরিচা, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে অত্র থানাধীন চর খরিচা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
পৃথক অভিযানে এসআই খলিলুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী রানা আহম্মেদ (৩৪) ঈশ্বরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক, পিতা-মোঃ আব্দুল কুদ্দুস, সাং-চর শিখারী এবং মাহবুবুল আলম শামীম (৩১) ২নং সোহাগী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক, পিতামৃত-মজিবর রহমান, সাং-সোহাগী বগাপুতা, উভয় থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন সানকিপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছেন।
সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের নিকট সোপর্দ করা হয়েছে।
