দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ট্রাক্টরের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২-ফেব্রুয়ারি) সকাল ৯টায় ফুলবাড়ী-দেশমা গ্রামীণ সড়কের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের চিন্তামন এলাকার পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত সাগর হোসেন উপজেলার বেতদিঘী ইউনিয়নের হরগোবিন্দপুর গ্রামের আবু তালেবের ছেলে। তিনি মালঞ্চা দামারমোড় নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতদিয়ে পুলিশ জানায়, রোববার (ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মোটরসাইরেকল যোগে ফুলবাড়ী থেকে মাদিলাহাট অভিমুখে যাওয়ার পথে উপজেলার বেতদিঘী ইউনিয়নের চিন্তামন এলাকায় ফুলবাড়ী-মাদিলাহাট সড়কে পেট্রোল পাম্পের সামনে এলে নিয়ন্ত্রণ হারিয়ে মাদিলাহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সাগর হোসেনের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই মোটরসাইকেল আরোহীসহ ট্রাক্টরের চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয়দের ধারনা ঘনকুয়াশার কারণে এ ঘটনা ঘটেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইন-চার্জ খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ সুরতহাল করা হয়েছে, আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় সড়ক আইনে একটি মামলা দায়ের করা হবে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের।
