ময়মনসিংহ নগরীর গুলকিবাড়ী জামে মসজিদ ও ইদুননেছা হাফিজিয়া মাদ্রাসায় এবারও শবে-বরাতের রাতে তিনজন কোরানে হাফেজকে পাগড়ি, ক্র্যাষ্ট ও রুমাল প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়।
শুক্রবার (১৪-ফেব্রুয়ারী) বাদ এশার তিন হাফেজকে তাদের কৃতিত্বের সম্মানিত করা হয়।
পরে,পবিত্র শবে বরাত উপলক্ষে বিশেষ মোনাজাত করা হয়। দেশবাসী ও অত্র এলাকার জন্য দোয়া করেন, মসজিদের পেশ ইমাম মোঃ আতিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন, মসজিদের ছানি ইমাম হাফেজ মোঃ জুনাইদ।
এসময় অত্র এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগনসহ গুলকিবাড়ী জামে মসজিদ ও ইদুননেছা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
