ময়মনসিংহ নগরী ও সদর উপজেলা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে রাখতে কোতোয়ালি মডেল থানা পুলিশের অব্যাহত অভিযানে গত ২৪ ঘণ্টায় ধর্ষণ মামলা, অপহরণ মামলা, চুরি মামলার আসামী ও আদালতের পরোয়ানা ভুক্ত সাজাপ্রাপ্ত আসামীসহ ৯জনকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান এর নির্দেশে কয়েকটি টিম অভিযান পরিচালনা করেন।
এসআই মাহবুব আলম ফকির সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষন (নারী-শিশু) মামলার আসামী ১। ইভানুর রহমান ওরফে ইভান আসলান (২৮), পিতা-লুৎফুর রহমান, সাং-পাইহাজী মিয়াজী বাড়ী, পূর্বরামানন্দপুর, পোস্ট-মাতুব ভূইয়া, এ/পি- রহমান শপিং কমপ্লেক্স, ফাজিলের ঘাট রোড, থানা- দাগন ভূইয়া, জেলা- ফেনীকে অত্র থানাধীন ময়মনসিংহ মেডিকেল কলেজ এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই কুমোদলাল দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অপহরন (নারী ও শিশু) মামলার আসামী ১/ মোঃ মিরাজ (৪০), পিতা-আরশাদ আলী, ২/ মিতু আক্তার (৩৬), স্বামী-মোঃ মিরাজ, উভয় সাং-খাগডহর ঘুন্টি, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন রহমতপুর বাইপাস মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই সজীব কোচ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামী ১/ মোঃ সোহাগ (২৬), পিতা-মৃত আনোয়ার হোসেন, সাং-চৌধুরী বাড়ী রোকনপুর, থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষীপুর, ২/ আলমগীর (৩০), পিতা-মৃত ঠান্ডা মিয়া, সাং-ঠান্ডা মিয়াবাড়ী, থানা-লোহাগড়া, জেলা-চট্টগ্রাম, ৩/ মোঃ রাহাত (৩৫), পিতা-বাবুল মিয়া, সাং-মানিক মিয়া স’মিল, পুরোহিতপাড়া, ৪/ মোঃ শুভ (২৬), পিতা-বিল্লাল হোসেন, সাং-দারোগা বাড়ী নতুন বাজার, উভয় থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেন।
ইহাছাড়াও এসআই মোঃ সাইফুল ইসলাম, এএসআই ফরহাদ উদ্দিন ও এএসআই মোঃ আনছার আলী, সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ২টি সিআর সাজা পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, ১। নূর মোহাম্মদ তুষার, পিতা-মৃত: আবু জাহেদ, গ্রাম- হামিদ উদ্দিন রোড,থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ, ২/ এমদাদুল ইসলাম খান (৫০), পিতা-মৃত- আক্কাস খান, সাং- এস.এ সরকার রোড, দারোগা বাড়ীর মোড়, থানা- কোতোয়ালি মডেল,জেলা -ময়মনসিংহ।
কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নুর মুহাম্মদ জানান, সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
