নেত্রকোনার দুর্গাপুরে আমদানি নিষিদ্ধ ১৭ বোতল ভারতীয় মদসহ ৩ জন মাদক চোরাচালান কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় মদ পাচারকারীদের মধ্যে দুইজন স্বামী-স্ত্রী।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকালে গ্রপ্তারকৃত সকল আসামীকে আদালতে সোর্পদ করেছে পুলিশ।
গতকাল রবিবার (১৬-ফেব্রুয়ারী) সকালে দুর্গাপুর উপজেলার ২ নং সদর ইউনিয়নের আত্রাখালী নামক এলাকা থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া গ্রামের শাকিল আহমেদ (৩০), তার স্ত্রী মোছাঃ তানিয়া (২৪) ও ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ধাগঘড়া গ্রামের মোঃ সুমন (২২)।
বিজিবি সুত্রে জানা গেছে, রবিবার সকালে নেত্রকোণা ব্যাটেলিয়ন ৩১ বিজিবির অধীন নলুয়াপাড়া বিওপির সদস্যরা টহল দিচ্ছিলেন। একপর্যায়ে নিজস্ব গোয়েন্দার ভিত্তিতে সীমান্তের মেইন পিলার ১১৫৯ হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার ২ নং সদর ইউনিয়নের আত্রাখালী নামক স্থানে তিনজনকে আটক করে তল্লাশি করলে তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে বিভিন্ন ব্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়। এ ঘটনায় ওইদিন অর্থাৎ রবিবার সন্ধ্যায় নলুয়াপাড়া বিওপির নায়েক মোঃ আব্দুল লতিফ বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ে করে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করেন।
দুর্গাপুর থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের মাধ্যমে আটককৃতদের আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে নিকট সোর্পদ করা হয়েছে ।
