আসন্ন রমজান উপলক্ষ্যে বিভিন্ন বিপণী বিতান ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ।
বুধবার (২৬-ফেব্রুয়ারী) বিকেল ৩ ঘটিকায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর সভাপতিত্বে জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে হলরুমে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাসহ ময়মনসিংহ নগরীর বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, মার্কেট মালিক সমিতি ও বিপণী বিতানের ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।
