ময়মনসিংহের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও র্যাব-১৪ এর পৃথক অভিযানে গত চব্বিশ ঘণ্টায় পৃথক অপরাধের সাথে জড়িত থাকার দায়ে ১৭ জন’কে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মো. শফিকুল ইসলাম খান জানান, আসন্ন রমজানের ময়মনসিংহ নগরী ও আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কোতোয়ালী পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থার অভিযান কাজ করছে।
তিনি আরও জানান, কোতোয়ালী মডেল থানা পুলিশের কয়েকটি টিম নিয়মিত অভিযান পরিচালনা করছে। এসআই সজীব কোচ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামী ১/ মোঃ. সাব্বির হোসেন (২০), পিতা-মো. হেলাল উদ্দিন, সাং- মধ্য বাড়েরার পাড়, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ’কে কোতোয়ালী থানাধীন মধ্য বাড়েরা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই কুমোদলাল দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অন্যান মামলার আসামী ১/ বুলবুল (২৮), ২/ মো. উজ্জল (২৫), উভয় পিতামৃত- উসমান আলী, সাং- খাগডহর ঘুন্টি, ৩/ নবী হোসেন (৩৪), পিতামৃত- মজিবর রহমান, সাং-খাগডহর ঘুন্টি, সর্ব থানা-কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে অত্র থানাধীন রহমতপুর বাইপাস মোড় থেকে গ্রেপ্তার করেন।
এসআই মাসুদ জামালী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদক মামলার আসামী ১/ মো. আল আমিন (২৬), পিতা- মো. দেলোয়ার হোসেন, মাতা- রিপা আক্তার, সাং-১৫, রামকৃষ্ণ মিশন রোড, এপি/সাং- ১৪, ভাটিকাশর, ২/ মো. মনোয়ার হোসেন সাঈদ (২১), পিতা-হাজী মো. জামাল উদ্দিন, সাং- ৮৫, জেসিগুহ রোড, উভয় থানা- কোতোয়ালী মডেল, ময়মনসিংহ’কে অত্র থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেন। এবং আসামীদের কাছ থেকে ৩০(ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এসআই মো. জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মো. আকিব (২৭), পিতা-মৃত সহিদ, সাং- পাটগুদাম নিউ কলোনী, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে অত্র থানাধীন কৃষ্টপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই আল আমীন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মো. আব্দুল হালিম (৩২), (২১নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারন সম্পাদক), পিতা- মো. আবুল হাসেম, সাং- চক ছত্রপুর, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে অত্র থানাধীন চক ছত্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই মো. গোলাম রব্বানী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চুরি মামলার আসামী ১/ মো. হাফিজুল ওরফ অলি (২৮), পিতা-মো. শাহজাহান, সাং- লাংগুলিয়া, থানা- মুক্তাগাছা, ২/ মো. শামীম মিয়া (৩২), পিতামৃত- শামছুল হক, মাতা-ফজিলা খাতুন, সাং- রাইথুরা, থানা- মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহ, এপি/সাং- মেড়া বাড়ী (সুমন নেতার বাড়ী), থানা- ভালুকা, জেলা- ময়মনসিংহ’কে কোতোয়ালী থানাধীন রহমতপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দস্যুতা মামলার আসামী ১/ অমিত হাসান (২০), পিতা-মো. আরমান মিয়া, মাতা-আলেয়া বেগম, সাং-মাসকান্দা পুলপাড়, এবং তদন্তে সন্ধিগ্ধ আসামী ২/ মো. সানজিদ (২০), পিতা-মো. সুজন, মাতা-মোছাঃ সেলিনা আক্তার, সাং- চরপাড়া পাঁচতারা হোটেল, উভয় থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে কোতোয়ালী মডেল থানাধীন মাসকান্দা এলাকা থেকে গ্রেপ্তার করেন। ।
এসআই মো. গোলাম রব্বানী, সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দস্যুতার চেষ্টা মামলার আসামী মো. আমির হামজা আমির (২৪), পিতা-চানঁ মিয়া, সাং-মধ্য বাড়েরা মার্কেট, এ/পি চরপাড়া নতুন পপুলার হাসপাতালের পিছনে, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এএসআই মো. কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১/ শরিফ আহম্মেদ আরিফ (২৬), পিতা- বাবুল আহম্মেদ, সাং- পাটগুদাম, ২/ মো. শাহিন হোসেন (২৬), পিতা- দুলাল মিয়া, সাং- বলাশপুর, ৩/ রূপক আহম্মেদ (২৩), পিতা- তাজু মিয়া, সাং- পাটগুদাম, সর্ব থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেন।
র্যাব-১৪, ময়মনসিংহের অভিযানিক টিম কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামী ময়নাল মিয়া (৩৬), পিতা-মৃত আব্দুল কাদির, সাং- বালুয়াকান্দা (গাজিরভিটা), থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহ’কে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রীজ মোড় থেকে গ্রেপ্তার করেন। এবং আসামীর কাছ থেকে ৫১ বোতল বিদেশী মদ উদ্ধার করেন।
সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে নিকট সোপর্দ করা হয়েছে।
