পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহ নগরী এবং সদর উপজেলা ১১টি ইউনিয়নে চুরি, ছিনতাই সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাতে কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
শনিবার (১-মার্চ) বিকেল ৩ ঘটিকায় ময়মনসিংহ নগরীর টাউন মোড় থেকে এ অভিযান শুরু করেন কোতোয়ালী মডেল থানা পুলিশ।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর সার্বিক দিক-নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মো. সফিকুল ইসলাম খান এর নেতৃত্বে শনিবার (১-মার্চ) বিকেল ৩ ঘটিকায় কোতোয়ালী পুলিশ মাসব্যাপী বিশেষ মহড়া শুরু করেন। এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) এস.এম. নুর মোহাম্মদ, ৩নং ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন, ১নং ফাঁড়ির ইনচার্জ মো. কমর উদ্দিন সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স অংশ নেন।
এবিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে জনগনের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহ নগরী ও সদর উপজেলা এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ মাদক নিয়ন্ত্রণে কোতোয়ালী পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
