অপারেশন ডেভিল হান্টে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকরাম হোসেন খান মামুনকে গ্রেপ্তার করেছে গৌরীপুর থানার পুলিশ।
রবিবার (২-মার্চ) দুপুরে গৌরীপুর উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বোকাইনগর ইউনিয়নের মিরিকপুর গ্রামের বাসিন্দা।
এবিষয়ে গৌরীপুর থানার অফিসার ইন-চার্জ মীর্জা মাযহারুল আনোয়ার সত্যতা নিশ্চিত করে জানান, অপারেশন ডেভিল হান্টে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ছাত্রলীগের সাবেক সভাপতি ইকরাম হোসেন খান মামুনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
