পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষ্যে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অভিযান জোরদার করেছে পুলিশ।
এবিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ মোঃ শফিকুল ইসলাম খান জানান, পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর নির্দেশে ময়মনসিংহ নগরী ও সদর উপজেলা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশের কয়েকটি টিম নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় পৃথক অপরাধের সঙ্গে জড়িত থাকায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযান পরিচালনা করেন, ১নং ফাড়ি ইন-চার্জ পুলিশ পরিদর্শক কমর উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১। মোঃ আমিনুল হক সোহেল (৫৩), (আওয়ামীলীগ সমর্থক), পিতা-এএসএম রুহুল আমিন, সাং-১৮/জি ব্রাহ্মপল্লী, ২/ আফতাব উদ্দিন বুলবুল (৪০), (১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি), পিতা-মৃত আমির উদ্দিন, সাং- ৪২, নাটকঘর বাইলেন, উভয় থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এসআই মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী মো. রহমত উল্লাহ মিন্টু (আওয়ামীলীগ সমর্থক), পিতা- মো. এমদাদুল হক মন্ডল, সাং- চরকালিবাড়ী (পাওয়ার ষ্টেশনের পাশে), থানা- কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহ’কে থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন। এসআই বিশ্বজিত সূত্রধর সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামী ফরিদ আহম্মেদ লিটন (৪০), পিতামৃত- আঃ জব্বার, সাং- খাগডহর ঘুন্টি ঈদ গাহ মাঠ, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন এবং তাহার নিকট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এসআই ফিরোজ আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী শারমিন আক্তার (৪৫), স্বামী-আরিফ রব্বানী, মাতা-খুদেজা বেগম খুদে, সাং- খাগডহর বাঘেরকান্দা, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন এবং তাহার নিকট থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এসআই সজীব কোচ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চুরি মামলার আসামী মো. আজিজুল হক (৪০), পিতা-মৃত হেলাল উদ্দিন, সাং- দেওয়ানবাড়ী কাজিশিমলা, থানা-ত্রিশাল, জেলা- ময়মনসিংহ’কে থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন। এসআই মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদক মামলার আসামী ১। মোঃ সুমন (২৫), পিতা-মোঃ শরাফ উদ্দিন, সাং- ভবানীপুর, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন এবং আসামীর নিকট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২০ পিস টেপেন্ডা ট্যাবলেট উদ্ধার করেন। এসআই মাহবুব আলম ফকির সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ধর্ষন মামলার আসামী রাহাত হাসান পারভেজ (২৭), পিতা- শফিকুল ইসলাম, সাং- রুপাখালী (কুষ্টিয়া), থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন। এএসআই সোলায়মান কবির অত্র থানা এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১/ মো. মুক্তার হোসেন (৫৫), পিতা-মৃত আরফান আলী, সাং-খাগডহর ঘুন্টি (মাঠপাড়), ২/ রতন রায় (২৬), পিতা-মৃত শিবনাথ রায়, সাং-কালিবাড়ী, উভয় থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ’কে থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন।
এছাড়াও এসআই মাসুদ জামালী, এএসআই ফরহাদ উদ্দিন এবং এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভূক্ত ৩ জন আসামীকে গ্রেপ্তার করেন। আদালতের পরোয়ানাভূক্ত আসামীরা হলেন, ১/ মো. সুমন, পিতা- মো. শরাফ উদ্দিন, গ্রাম- চর ভবানীপুর (ভবানীপুর) , থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ। ২/ মো. আব্দুল জলিল, পিতা-মৃতঃ আবুল জব্বার, সাং- খান্ডুর গন্ডিমোড়, থানা- কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহ। ৩/ তৃনা সিদ্দিকী (৪০), মৃত: আহসান সিদ্দিকী, সাং- আকুয়া ভাঙ্গাপুল, থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ।
তিনি আরও জানান, অভিযানে গ্রেপ্তার হওয়া সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে নিকট সোপর্দ করা হয়েছে।
