ছবি – সংগৃহিত
উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে দু-গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় মোহাম্মদ রফিক (৩৩) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
শনিবার (৮-মার্চ) রাত ৯টায় কক্সবাজার উখিয়া উপজেলার ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি ৬১ ব্লকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এবিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ ফজলে রাব্বি। দু-গ্রুপের মধ্যে গোলাগুলিতে এক রোহিঙ্গা প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়।
এঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে এপিবিএনের তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান এপিবিএন এর ভারপ্রাপ্ত অধিনায়ক ।
অপরদিকে উখিয়া থানার অফিসার ইন-চার্জ মুহাম্মদ আরিফ হোছাইন স্থানীদের বরাত দিয়ে বলেন, রাতে উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এবং ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝামাঝি এলাকায় সশস্ত্র সংগঠন আরসা ও আরএসও সদস্যরা আকস্মিক সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দু-পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে এক রোহিঙ্গা প্রতিবন্ধী যুবক গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়’রা আহত যুবককে উদ্ধার করে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
